• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ৫ ডায়াগনস্টিক সেন্টারের অর্থদণ্ড লক্ষাধিক

কিশোরগঞ্জে ৫ ডায়াগনস্টিক
সেন্টারের অর্থদণ্ড লক্ষাধিক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে ৫টি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন। শহরের জেনারেল হাসপাতাল সংলগ্ন বটতলা এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে আপন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। একই এলাকার শিখা ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। আর আল সাফি প্যাথলজি ও হাজী ডায়াগনস্টিক সেন্টারকে মেডিক্যাল প্র্যাক্টিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। এসময় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, র‌্যাবের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *