• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে শহীদ টিটু দিবস পালিত

কিশোরগঞ্জে শহীদ টিটুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শহীদ
টিটু দিবস পালিত

# মোস্তফা কামাল :-

ঢাকার রাজপথে নূর হোসেনের সঙ্গে শহীদ হওয়া কিশোরগঞ্জের ছাত্র ইউনিয়ন ও ক্ষেতমজুর নেতা টিটু স্মরণে শহীদ টিটু দিবস পালিত হয়েছে। সামরিক এরশাদ সরকার ট্রেন-বাস বন্ধ করে দেওয়ায় কিশোরগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সভাপতি সৈয়দ আমিনুল হুদা টিটু বাইসাইকেলে চড়ে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকা অবরোধ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। এক পর্যায়ে সচিবালয় সংলগ্ন মুক্তাঙ্গন এলাকায় পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তবে তার লাশটি আর পাওয়া যায়নি, গুম করে ফেলা হয়েছিল। দিবসটি উপলক্ষে আজ ১০ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা সিপিবি কার্যালয় প্রাঙ্গনে টিটুর প্রতিকৃতিতে সিপিবি, শহীদ টিটু স্মৃতি পাঠাগার, টিইউসি ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে। এসময় জেলা সিপিবি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদ অ্যাডভোকেট এনামুল হক, আবুল হাশেম মাস্টার, টিটু স্মৃতি পাঠাগারের সভাপতি হাবিবুর রহমান মুক্তু, সাধারণ সম্পাদক ডা. সুশীল কুমার শীল, টিইউসি সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পৌর মহিলা কলেজের শিক্ষক ফরিদ আহাম্মদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অপু সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *