• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

ভৈরবে ৩০ বোতল ফেনসিডিলসহ
এক মাদক ব্যবসায়ী আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব নৌ-থানা পুলিশ। ৯ নভেম্বর সোমবার দুপুর আড়াইটার দিকে ভৈরব পৌর শহরের রবীন্দ্র সরণি এলাকায় কয়লা ঘাটে তাকে আটক করা হয়। সে পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আলতাফ মিয়ার বাড়ির মৃত আব্দুল মন্নান ওরফে মনু মিয়ার ছেলে আবুল কাশেম (৪৭)।
ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়লা ঘাটে অভিযান চালিয়ে এসআই রাসেল সঙ্গীয় ফোর্স নিয়ে কাশেমকে আটক করে। এ সময় কাশেমের কাছ থেকে পাওয়া বাজারের ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *