কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ৬ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৮ নভেম্বর রোববার রাতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাব ও বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১২০টি নমুনা পরীক্ষায় সদরে ৪ জন, কুলিয়ারচরে একজন ও বাজিতপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১১৩টি নমুনা। সুস্থ হয়েছেন সদর ও ভৈরবে ৩ জন করে, আর হোসেনপুর ও তাড়াইলে একজন করে। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৯১ জন।