• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

করিমগঞ্জে শিক্ষক নেতার উপর হামলার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন অনুষ্ঠিত

করিমগঞ্জে শিক্ষক নেতার উপর হামলার
প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন অনুষ্ঠিত

# হোসেনপুর প্রতিনিধি :-

করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন পালন করা হয়েছে।
৮ নভেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ মাঠে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (চুন্নু)।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, মো. শফিকুল ইসলাম মন্টু, মহিলা সম্পাদক তানিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *