• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ নমুনা সংগ্রহের গাড়ি হস্তান্তর

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ নমুনা সংগ্রহের গাড়ির চাবি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা তুলে দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুর্শিদ আলমের হাতে। - পূর্বকণ্ঠ

ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
কোভিড-১৯ নমুনা সংগ্রহের গাড়ি হস্তান্তর

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ নমুনা সংগ্রহের গাড়ি ও গজারিয়া ইউনিয়নে গ্রামীণ অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গাড়ির চাবি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে নমুনা সংগ্রহের গাড়ির চাবি বুঝে নেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুর্শিদ আলম এবং গজারিয়া ইউনিয়নের গ্রামীণ অ্যাম্বুলেন্স বুঝে নেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার গোলাপ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, উপজেলার অর্থায়নে উপজেলা পরষিদ উন্নয়ন তহবিল থেকে গজারিয়া ইউনিয়নে গ্রামীণ অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। এতে করে গ্রামের মানুষদের জরুরী চিকিৎসা সেবা নিতে কার্যকরী ভূমিকা পালন করবে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ভৈরবের প্রতিটি গ্রামে এরকমভাবে গ্রামীণ অ্যাম্বুলেন্স পর্যায়ক্রমে প্রদান করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের বিশেষায়িত গাড়িটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি উপজেলাকে প্রদান করেছেন। উপজেলার পক্ষ থেকে এই গাড়িটি কোভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দিয়ে দেয়া হয়েছে।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *