• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

প্রত্যেক ম্যাজিস্ট্রেটকে মাস্ক ব্যবহার নিশ্চিতে দিনে অন্তত ৫টি মোবাইল কোর্ট করতে হবে ……. জেলা ম্যাজিস্ট্রেট

প্রত্যেক ম্যাজিস্ট্রেটকে মাস্ক ব্যবহার নিশ্চিতে
দিনে অন্তত ৫টি মোবাইল কোর্ট করতে হবে
……. জেলা ম্যাজিস্ট্রেট

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী সর্বস্তরের মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার, প্রত্যেক সহকারী কমিশনার (ভূমি) ও প্রত্যেক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দৈনিক অন্তত ৫টি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদকে নির্দেশনা দিয়েছেন। আসন্ন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার লক্ষ্যে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভার সভাপতি সারওয়ার মুর্শেদ চৌধুরী এই নির্দেশ জারি করেছেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদের সঞ্চালনায় আজ ৮ নভেম্বর রোববার বেলা ১১টা থেকে প্রায় সোয়া ২ ঘণ্টার সভায় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট জেএম ইমরান, নিকলীর উপজেলা নির্বাহী অফিসার সামছুদ্দিন মুন্না, বাজিতপুরের উপজেলা নির্বাহী অফিসার দীপ্তিময়ী জামান, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. বখতিয়ার উদ্দিন, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক, জেলা চেম্বারের সভাপতি মজিবুর রহমান বেলাল, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের প্রোগ্রাম অফিসার মাহফুজুল ইসলাম, বেসরকারি সংস্থা পপি’র জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম প্রমুখ।
সভায় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী আরো বলেন, আগামী মঙ্গলবার দুপুর পৌনে ২টায় জেলা জজ আদালত চত্বর থেকে মাস্ক ব্যবহারের ওপর একটি সচেতনতা ক্যাম্পেইন সূচনা করা হবে। সেখানে সিনিয়র জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারকবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেবেন। এই ক্যাম্পেইন জেলাব্যাপী অব্যাহত থাকবে। করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের অর্থনীতিসহ সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে বলেও তিনি সবাইকে সচেতন থাকা এবং জনগণকে সচেতন করার আহবান জানিয়েছেন। বিভিন্ন অফিস ভবনের প্রবেশ মুখে মাস্ক ছাড়া প্রবেশ না করা এবং সেবা প্রদান না করাসহ বিভিন্ন শ্লোগান সংবলিত বক্তব্য টানানো হয়েছে। নিষিদ্ধ পিরানহা মাছ চাষ দমন ও অবৈধ বালু উত্তোলনসহ সকল বেআইনী কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবেলা করার জন্যও সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহবান জােিনয়ছেন। জেলা প্রশাসক আসন্ন পৌর নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশাসন, আইন শৃংখলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলির নজরদারি রয়েছে উল্লেখ করে আশাবাদ জানিয়ে বলেন, এ জেলায় কোন অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হবে না। তিনি বিগত শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেছেন, এখনো এ জেলায় করোনা পরিস্থিতি মোমুটি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আমাদেরকে আরো সচেতন হতে হবে। আগামীতে দেশে ৩ কোটি ভ্যাকসিন আনার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভ্যাকসিনের চাহিদা নিরূপণ এবং অগ্রাধিকার গ্রুপ নির্ধারণের কাজ চলছে। ভ্যাকসিন না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি প্রতিপালনের কোন বিকল্প নেই। তিনি জানিয়েছেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করার পর থেকে সেখানে ননকোভিড রোগিদের চিকিৎসা বন্ধ ছিল। হাসপাতালের একটি পৃথক অংশে করোনা রোগিদের চিকিৎসা চলছে। ফলে ২৯ অক্টোবর থেকে এই হাসপাতালে ননকোভিড চিকিৎসা পুরোদমে চালু হয়েছে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ স্থানীয় সরকারের উপ-পরিচালকের দায়িত্ব থেকে বর্তমান পদে যাওয়ায় তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেছেন, অটোচালক হত্যাসহ জেলায় সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা উদঘাটিত হয়েছে এবং আসামিদের ধরা হয়েছে। অনেকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে। মামলার সংখ্যা কমে আসছে। তবে আরো উন্নয়নের লক্ষ্যে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। জনগণের সহায়তায় আগামীতে পরিস্থিতির আরো উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *