• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বাঁশগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান

ভৈরবে বাঁশগাড়ী সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন
করেন উপজেলা চেয়ারম্যান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে বাঁশগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।
৮ নভেম্বর রোববার দুপুরে ভৈরব উপজেলা বাশঁগাড়ী বিদ্যালয় মাঠে এক আলোচনা শেষে অত্র বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন তিনি।
আলোচনা সভায় বাশঁগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল্লাহ কায়সারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সারোয়ার গোলাপ, ভৈরব উপজেলা আওয়ামী লীগ অন্যতম সদস্য কবিরুজ্জজামান রুমান, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শাহরিয়ার, আগানগর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মো. সেলিমসহ স্থানীয় নেতাকর্মীগণ।এসময় প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, গজারিয়া ইউনিয়নের মানিকদী বাশঁগাড়ীসহ সকল গ্রামে এমপি নাজমুল হাসান পাপনের সহযোগীতায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। ইতিমধ্যে চৌমুড়ি বাজার হয়ে সাদেকপুর ভায়া তাতালচর পর্যন্ত ব্রীজসহ রাস্তার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি টাকা। এছাড়াও মানিকদী কুলিয়ারচর প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান ব্রীজে ঘুরতে আসা পর্যটকদের সুবিধার্থে একটি যাত্রী ছাউনি করা হবে। যার নাম করণ করা হবে আলহাজ্ব নাজমুল হাসান যাত্রী ছাউনি। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এই ইউনিয়নের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ ছাড়া কোন বিকল্প নেই। রোববার বাঁশগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করা হয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ২৬ লক্ষ টাকা। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার সারা বাংলাদেশে মসজিদ-মাদ্রাসা, মন্দির, শশ্মান, রাস্তাঘাট, ব্রীজ, কালবার্ট, স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন করেছে। তিনি আরো বলেন, আমি নাজমুল হাসান পাপন এমপির প্রতিনিধিত্ব করে ভৈরবে উন্নয়নের কাজ করে যাচ্ছি। গত দুই বছরে গজারিয়া ইউনিয়নে ১শ ৬৭ কোটি টাকার কাজ হয়েছে বলে জানান তিনি। আলোচনা শেষে বাশঁগাড়ী শহীদুল্লাহ কায়সার কলেজ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া। এসময় শহীদুল্লাহ কায়সার কলেজের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *