• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

করিমগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন

করিমগঞ্জে শিক্ষকের উপর হামলার
প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদের উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন পালন করা হয়েছে। ৮ নভেম্বর রোববার দুপুরে পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ গেইটের সামনে ঘণ্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজহারুল ইসলাম পলাশের সভাপতিত্বে মানববন্ধনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবিএম মাজহারুল হক বাবলু, প্রধান শিক্ষক মো. আল আমিন, আজিজুল হক, দেলোয়ারা বেগম, সহকারী শিক্ষক খালেকুজ্জামান ঈদুল, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা, করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও চরদেহুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক ফরহাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *