• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কটিয়াদীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার নিহতের ভাইয়ের স্বীকারোক্তি মা-বোন-ভাগ্নের রিমান্ড দাবি

কটিয়াদীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার
নিহতের ভাইয়ের স্বীকারোক্তি
মা-বোন-ভাগ্নের রিমান্ড দাবি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম জামষাইট গ্রামে সম্পত্তির বিরোধে ২৮ অক্টোবর বুধবার রাতে মনোহারি ব্যবসায়ী আসাদ মিয়া (৫০), তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তাদের ছেলে লিয়নকে (১২) মাথায় শাবলের আঘাতে হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে এ ঘটনায় আটক করেছিল আসাদের মা কেওয়া খাতুন (৬৫), আসাদের ছোটভাই দীন ইসলাম (৪০), ছোটবোন নাজমা (৩৫) ও ভাগ্নে আল আমিনকে (২৫)। এ ঘটনায় নিহতের ছেলে মোফাজ্জল ৩০ অক্টোবর শুক্রবার কটিয়াদী থানায় উপরোক্ত চারজনসহ ৯ জনের নামে মামলা করলে ৩১ অক্টোবর শনিবার বিকালে দীন ইসলাম কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুন নূরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম। আর মা, বোন ও ভাগ্নেকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়েছে। ১ অক্টোবর রোববার রিমান্ডের বিষয়ে শুনানি হয়।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) রোববার বিকালে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে বুধবার রাতে প্রথমে শাবল দিয়ে পারভীন আক্তারকে হত্যা করা হয়। কিছুক্ষণ পর ছেলে লিয়ন বাইরে থেকে ঘরে আসলে তাকেও হত্যা করা হয়। তাদের মাটিচাপা দেয়ার জন্য ঘরের পেছনেই কোদাল দিয়ে গর্ত করা হচ্ছিল। এসময় রাত ১১টার দিকে জামষাইট বাজার থেকে আসাদ মিয়া বাড়ি ফিরলে তাকেও হত্যা করে তিনটি লাশই মাটিচাপা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বৃহস্পতিবার রাতে গর্ত খুঁড়ে তিনটি লাশ উদ্ধার করে। এসময় গর্ত থেকে নিহত আসাদ মিয়া ও পারভীন আক্তারের দু’টি মোবাইল সেটও উদ্ধার করা হয়। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, একটি কোদাল এবং ঘর থেকে নিহতদের রক্ত মুছে ফেলার কাজে ব্যবহৃত একটি কালো কাপড় জব্দ করা হয়েছে। পুলিশ সুপার আরো জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি দীন ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের ব্যাপারে তিনিই মুখ্য ভূমিকা পালন করেছেন। তবে তার সঙ্গে আত্মীয়স্বজন আরো কেউ জড়িত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত বাকি তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জড়িত অন্যদের নামও পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
ঘটনার সময় নিহত আসাদ মিয়ার ছেলে মোফাজ্জল (১৫) পার্শ্ববর্তী চান্দপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। মোফাজ্জলের বড়ভাই তোফাজ্জল (২৮) ঢাকায় গামেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন। বৃহস্পতিবার সকালে মোফাজ্জল বাড়ি ফিরে মা-বাবা কাউকে পাননি। তবে ঘরের মেঝেতে রক্তের দাগ দেখতে পেয়েছিলেন। এর সূত্র ধরেই হত্যাকাণ্ডের ক্লু পাওয়া যায় এবং অবশেষে গর্ত থেকে লাশ উদ্ধার হয়। তিনজনের লাশ ময়না তদন্তের পর এলাকায় শুক্রবার দাফন করা হয়েছে।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *