কিশোরগঞ্জের হোসেনপুরে কোভিড-১৯, বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার হোসেনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এলাকার ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কিশোরগঞ্জ ইউনিট।
প্রতি পরিবারে ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি তেল, আধা কেজি সুজি, ৪টি সাবান ও ২টি মাস্ক দেওয়া হয়েছে।
খাদ্য সমাগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান।
বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, কামরুল ইসলাম উজ্জ্বল, ইউনিট লেভেল কর্মকর্তা মো. আব্দুল মোতালিব প্রমুখ।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।