• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

হোসেনপুরে জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

হোসেনপুরে জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ। - পূর্বকণ্ঠ

হোসেনপুরে জেলহত্যা
দিবস উপলক্ষে স্মরণ
সভা ও দোয়া মাহফিল

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জেলহত্যা দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল।
আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মানিক, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি এমএ হালিম, হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি, আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী সৈয়দ হোসেন হাছু, উপজেলা কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন। পরে জেলখানায় নিহত জাতীয় চার নেতার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *