• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত

ভৈরবে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মোনাজাত করছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। - পূর্বকণ্ঠ

ভৈরবে বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে
জেল হত্যা দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-

সারাদেশের ন্যায় ভৈরবেও ৩ নভেম্বর বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। জেল হত্যা দিবস উপলক্ষে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেল হত্যা দিবস উপলক্ষে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে ভৈরব বাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভৈরব পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, তালাওয়াত হোসেন বাবলা, অহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুন আল আজাদ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকীব রায়হান, সাধারণ সম্পাদক শামীম আহমেদ খোকন প্রমুখ।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান রেজভী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরেই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি এমন ভাবে নেয়া হয়েছিল পাল্টা অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে যাতে আপনা-আপনি এটি কার্যকর হয়। আর এ কাজের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি ঘাতক দলও গঠন করা হয়। এই ঘাতক দলের প্রতি নির্দেশ ছিল পাল্টা অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে কোনো নির্দেশের অপেক্ষায় না থেকে কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা জাতীয় চার নেতাকে হত্যা করবে। পচাঁত্তরের ৩ নভেম্বর খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটানোর পরেই কেন্দ্রীয় কারাগারে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *