• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মুশতাকের প্রস্তাব সৈয়দ নজরুলের প্রত্যাখ্যান, অগত্যা ফোন করেছিলেন স্ত্রী নাফিসা ইসলামকে

মুশতাকের প্রস্তাব সৈয়দ নজরুলের প্রত্যাখ্যান
অগত্যা ফোন করেছিলেন
স্ত্রী নাফিসা ইসলামকে

# মোস্তফা কামাল :-

৩ নভেম্বর, ইতিহাসের এক নজিরবিহীন নারকীয় দিবস, জেলহত্যা দিবস। কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বেই ক্ষমতার মোহে এ ধরনের জঘন্য হত্যাযজ্ঞের দৃষ্টান্ত বিরল। পঁচাত্তরের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শহীদ জাতীয় চার নেতার মধ্যে খুনি চক্র হত্যা করেছিল কিশোরগঞ্জের কৃতি সন্তান সৈয়দ নজরুল ইসলামকেও। তিনি বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শক্ত হাতে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার এক সপ্তাহ পর ২৩ আগস্ট বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে গ্রেফতার করে কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ রাখা হয়। খন্দকার মুশতাক সৈয়দ নজরুলকে প্রস্তাব দিয়েছিলেন তার মন্ত্রীসভায় যোগ দিয়ে শপথ নেয়ার জন্য। সৈয়দ নজরুল সেই প্রস্তাব দৃঢ়তার সঙ্গে এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন। তারপর শেষ চেষ্টা হিসেবে মুশতাক সৈয়দ নজরুলের স্ত্রী সৈয়দা নাফিসা ইসলামের কাছেও ফোন করেছিলেন প্রস্তাবটি গ্রহণ করার জন্য। এবারও মুশতাক প্রত্যাখ্যাত হন। এসময়ই সৈয়দ নজরুল বুঝতে পেরেছিলেন, খন্দকার মুশতাক হয়ত কোন চরম প্রতিশোধ নিতে যাচ্ছেন। অন্য তিন জাতীয় নেতাকেও মুশতাক তার পক্ষে টানতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত এই চার নেতাকে হুমকি মনে করে কারাগারের অভ্যন্তরেই তাদেরকে গুলি করে আর বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। সৈয়দ নজরুলের মেয়ে বর্তমানে কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে এসব তথ্য এবং আবেগের কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, খন্দকার মুশতাক যে আদর্শকে মুছে ফেলার জন্য জাতিরজনককে সপরিবারে হত্যা করেছিলেন, মুশতাক বুঝে গিয়েছিলেন, সৈয়দ নজরুলসহ অন্য তিন নেতা বেঁচে থাকলে সেই আদর্শকে মোছা যাবে না। সেই কারণেই মুশতাক তাদেরকে প্রধান হুমকি মনে করে প্রতিহিংসাপরায়ণ হয়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন।
সৈয়দ নজরুল ইসলামকে কারাগারে নেয়ার পর তার স্ত্রী-সন্তানরা টিকাটুলির একটি ভাড়া বাসায় গিয়ে ওঠেন। সেসময় ডা. জাকিয়া নূর লিপি কামরুন্নেছা স্কুলে ৫ম শ্রেণিতে পড়েন। তার বাবার লাশটি তিনি শেষবারের মত দেখেছিলেন। কিন্তু তাকে খুব অবহেলার মধ্যে দিয়ে জানাজা এবং দাফন করা হয়েছে বলে জাকিয়া নূর ক্ষোভের সঙ্গে জানালেন। তিনি সেই ভয়াল দিনগুলোর কথা স্মরণ করে বলেন, তার বাবাকে হত্যার পরও তাদের পরিবারের ওপর নানা রকম হুমকি ছিল। তাদেরকে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে বেঁচে থাকতে হয়েছে, টিকে থাকতে হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ প্রথম সরকার গঠনের পর থেকেই তাদের জীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে ডা. জাকিয়া নূর জানিয়েছেন। তবে সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আজো তাদের মনে অসন্তোষ রয়েছে।
উল্লেখ্য, সৈয়দ নজরুল ইসলামের চার ছেলে ও দুই মেয়ে ছিলেন। তার বড় সন্তান আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং এলজিআরডি ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের বামবুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৩ জানুয়ারি রাতে মারা গেছেন। সৈয়দ নজরুলের অন্য সন্তানরা হলেন মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম, ডা. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. সৈয়দ শরীফুল ইসলাম, ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও সৈয়দা রাফিয়া নূর রূপা। তাদের মা সৈয়দা নাফিসা ইসলামও কয়েক বছর আগে মারা গেছেন।
সৈয়দ আশরাফ ১৯৯৬ সালের নির্বাচনে প্রথমবারের মত কিশোরগঞ্জ সদর আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোন নির্বাচনেই হারেননি। এমনকি সৈয়দ আশরাফ চিকিৎসাধীন অবস্থায়ই ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ নেওয়ার আগেই তিনি মারা যান। সৈয়দ আশরাফের মৃত্যুর পর তার শূন্য আসনের উপ-নির্বাচনে তারই ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সৈয়দ নজরুলের সততা ও দৃঢ়তার ছাপ পড়েছিল সৈয়দ আশরাফের ওপর। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিক হিসেবে সবার কাছে শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। তার ছোটবোন সৈয়দা জাকিয়া নূর লিপিও সংসদ সদস্য হিসেবে ইতোমধ্যে সজ্জন মানুষ হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলামের জন্ম কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীর দামপাড়া গ্রামে। তার স্মৃতি রক্ষার্থে তার নামে সরকার কিশোরগঞ্জে একটি স্টেডিয়াম নির্মাণ করেছে, তার নামে একটি সরকারি মেডিক্যাল কলেজ হয়েছে। ভৈরবে মেঘনা নদীর ওপর তার নামে একটি দীর্ঘ সেতুও নির্মাণ করা হয়েছে। এছাড়া তার নামে আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *