• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে প্রতিবাদ নিউজ.কম এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল প্রতিবাদ নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সোহেল সাশ্রু ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। - পূর্বকণ্ঠ

ভৈরবে প্রতিবাদ নিউজ.কম
এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

# নিজস্ব প্রতিবেদক :-

অনলাইন নিউজ পোর্টাল প্রতিবাদ নিউজ.কম এর এক বছর পূর্তিতে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
“বিজয়ের চেতনায় পথচলা” এই শ্লোগানে আজ থেকে এক বছর পূর্বে বন্দর নগরী ভৈরব থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “প্রতিবাদ নিউজ.কম”র প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ও মিষ্টি আপ্যয়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উৎসব পালন করা হয়।
১ নভেম্বর রোববার বিকাল ৩টায় প্রতিবাদ নিউজ কার্যালয়ে প্রতিবাদ নিউজ পরিবারের আয়োজনে
অনলাইন নিউজ পোর্টাল প্রতিবাদ নিউজ.কম সম্পাদক ও প্রকাশক মো. খায়রুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান সম্পাদক সোহেল সাশ্রু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব থানার এসআই জাহাঙ্গীর আলম। এছাড়াও আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিল জিটিবি ও দৈনিক ভোরের ডাক ভৈরব প্রতিনিধি এম.এ হালিম, মোহনা টিভি ও দৈনিক আমার সংবাদ ভৈরব প্রতিনিধি জামাল আহমেদ, আরটিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মো. আল আমিন টিটু, গ্রামীণ টাইমস সম্পাদক ও ইনকিলাব ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, এসএ নিউজ সম্পাদক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার নির্বাহী ও বার্তা সম্পাদক নাজির আহমেদ আল আমিন, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার স্টাফ রিপোর্টার এম আর ওয়াসিম, দৈনিক প্রতিদিনের সংবাদ ভৈরব প্রতিনিধি মিজানুর রহমান পাটোয়ারী, দৈনিক আজকের সারাদিন পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি শুভ্রা আক্তার, অনলাইন পত্রিকা এসএ নিউজ এর কুলিয়ারচর প্রতিনিধি মৌসুমি আক্তার, ঢাকা প্রতিদিন এর ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান সোহান, বিবিসি বাংলা ও বাংলা পত্রিকার প্রতিনিধি পলাশ আহমেদ, প্রতিবাদ নিউজের নিজস্ব প্রতিনিধি আলমগীর পাঠান ও হারুন অর রশিদ, মানবাধিকার কর্মী ফয়সুল আলম প্রমুখ।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *