• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

ভৈরবে জাতীয় যুব দিবস
উপলক্ষে আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর রোববার বেলা ১১টায় ভৈরব উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. খুর্শিদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুন, সাদ বাংলাদেশ নির্বাহী পরিচালক এম মতিউর রহমান সাগর প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে, সমৃদ্ধিতে যুবদের অগ্রণী ভূমিকা নিতে হবে। একটি দেশের যুবরাই পারে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে। তাই আমাদের মাতৃভূমির উন্নয়নে উপস্থিত যুবদেরসহ দেশের সকল যুবদের জাগরণ প্রত্যাশা করেন বক্তারা। এ সময় বক্তারা আরো বলেন, সারাদেশে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাভুক্ত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিয়ে বেকারত্ব দূরীকরণে যুব নারী-পুরুষদের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ করেন অতিথিরা।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *