• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ পাউবো’র নির্বাহী
প্রকৌশলী মোহাম্মদ আলী
সাময়িক বরখাস্ত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের শৃংখলা পরিদপ্তরের পরিচালক আব্দুল খালেকের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালকের অনুমোদনক্রমে ১ নভেম্বর রোববার তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তবে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী এ প্রতিনিধির সঙ্গে আলাপকালে বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়। পূর্ণাঙ্গ তদন্ত হলে তিনি নির্দোষ প্রমাণিত হবে বলে দাবি করেছেন। তার বাড়ি নরসিংদীতে। তিনি এর আগে ঢাকা প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে গতবছর নভেম্বর মাসে কিশোরগঞ্জে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন বলে কিশোরগঞ্জ অফিসের একটি সূত্র জানিয়েছে।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *