• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

করিমগঞ্জে নৌকায় প্রবাসীর স্ত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

ধর্ষক বোরহান

করিমগঞ্জে নৌকায় প্রবাসীর
স্ত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার সময় নৌকায় এক প্রবাসীর স্ত্রীকে অপর এক নৌযাত্রী ধর্ষণ করেছে। এলাকাবাসী ধর্ষককে আটক করে পুলিশে দিয়েছে। পলাতক আছে নৌকার মাঝি। থানায় ধর্ষক ও মাঝিকে আসামি করে মামলা হয়েছে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ও এজাহার সূত্রে জানা গেছে, করিমগঞ্জের নিয়ামতপুর মনসন্তোষ গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ৩১ অক্টোবর শনিবার বিকালে নৌকাযোগে সাগুলি গ্রামে ফুফুর বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। নৌকা ধরার জন্য তিনি বালিখলা খেয়া ঘাটে গেলে সেখানে পূর্ব পরিচিত রৌহা পূর্বপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে স্বপনের সঙ্গে দেখা হয়। বোরহানের সঙ্গে ওই মহিলার প্রায়ই ফোনে কথাও হতো। খেয়াঘাটে বোরহান ওই নারীর সাগুলি গ্রামে বেড়াতে যাবার কথা শুনে ওই গ্রামে সেও তার আত্মীয়ের বাড়ি যাবে বলে খাকশ্রী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে স্বপন মিয়ার (৩০) নৌকা ভাড়া করে। ঘাট থেকে বিকাল ৩টার দিকে নৌকা ছাড়ার পর সেটি সাগুলি গ্রামের দিকে না নিয়ে বিকাল ৪টার দিকে তুষারকান্দি গ্রামের সামনের বিলে নিয়ে থামায়। এরপর নৌকার ছাউনির দরজা বন্ধ করে ভয় দেখিয়ে বোরহান ওই নারীকে দু’বার ধর্ষণ করে। পরে রাত ৮টার দিকে ওই নারীকে করিমগঞ্জের ফাজিলখালী বাজারে নামিয়ে একটি অটোতে উঠিয়ে দেয়ার সময় তার চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে বোরহানকে আটক করে। আর মাঝি স্বপন নৌকা নিয়ে পালিয়ে যায়। এরপর ধর্ষিতা ও বোরহানকে তুষারকান্দি গ্রামের সামছু বেপারির বাড়িতে রেখে করিমগঞ্জ থানায় জানালে পরদিন ১ নভেম্বর রোববার পুলিশ গিয়ে উভয়কেই থানায় নিয়ে আসে এবং ধর্ষিতাকে দিয়ে বোরহান ও স্বপনের বিরুদ্ধে মামলা রুজু করে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *