• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

জেল হত্যা দিবসে কিশোরগঞ্জে মহিলা সংস্থার স্মরণসভা ও দোয়া

জেল হত্যা দিবসে কিশোরগঞ্জে
মহিলা সংস্থার স্মরণসভা ও দোয়া

# নিজস্ব প্রতিবেদক :-

জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। জেলা শাখার চেয়ারম্যান মানছুরা জামান নূতনের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন মহিলা সংস্থার সদস্য সালমা হক, শাহীন সুলতানা ইতি, রাশিদা বেগম, অফিস কর্মকর্তা জসিম উদ্দিন ও রঞ্জু মিয়া। বক্তাগণ বলেন, জাতীয় চার নেতা কিশোরগঞ্জের কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান বঙ্গবন্ধুর অবর্তামানে দৃঢ়তা ও সাফল্যের সঙ্গে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা হত্যা করার পর খুনি মুশতাক তাদেরকে মন্ত্রীত্ব গ্রহণসহ নানাভাবে প্রলোভন দেখিয়ে যখন ব্যর্থ হন, তখনই তাদেরকে কারাগারে পাঠানো হয়। তারা বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেননি বলেই মুশতাক তাদেরকে কারাগারে ঘাতক পাঠিয়ে হত্যা করেছিলেন। জাতীয় এই চার নেতাকে দেশবাসী কোনদিন ভুলবে না। তারা বিশ্বাস ও বীরত্বের প্রতীক হয়ে দেশবাসীর হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
যান্ত্রিক গোলযোগের জন্য সংবাদটি পুনঃসংযোজন করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *