স্থানীয় পত্রিকাগুলোর মধ্যে পূর্বকণ্ঠ আমার প্রিয় পত্রিকাগুলোর মধ্যে অন্যতম। এর একমাত্র কারণ হচ্ছে, আমি যে খবর চাই এবং অন্য পত্রিকায় পাই না, সেটা শুধু পূর্বকণ্ঠই প্রকাশ করে থাকে। সমসাময়িক ইস্যুতে ভৈরব, কুলিয়ারচর তথা কিশোরগঞ্জ জেলার খবরের জন্যই আমি পূর্বকণ্ঠ পড়ি। পূর্বকণ্ঠ ভৈরবের স্বার্থ সামনে রেখে দেশ-জাতির জন্য যা ইতিবাচক সেই সংবাদটি প্রকাশ করে। পূর্বকণ্ঠ’র সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, নেতিবাচক দিকটিও ইতিবাচকভাবে তুলে ধরে দেশ ও প্রতিষ্ঠানের নীতিনির্ধারকদের পথ দেখানো ও যার মাধ্যমে সার্বিকভাবে জাতি ও প্রতিষ্ঠান উপকৃত হয়। পূর্বকণ্ঠ এর এ ভূমিকা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আমি প্রত্যাশা করি। আমি পূর্বকণ্ঠ এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।
মো. সফি উল্লাহ তপন
উপজেলা নির্বাহী অফিসার
দিরাই উপজেলা
জেলা-সুনামগঞ্জ।