কিশোরগঞ্জের প্রথম সারির শীর্ষস্থানীয় পত্রিকা পূর্বকণ্ঠ। এটি আমার পছন্দের অন্যতম পত্রিকা। কিশোরগঞ্জ জেলার রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতিসহ সার্বিক বিষয়ে সর্বশেষ তথ্যের জন্য আমি প্রথমে পূর্বকণ্ঠ পড়ি। এটা এজন্য নয় যে, পূর্বকণ্ঠ এর প্রতি আমার কোনো অন্ধ আবেগ ও ভালোবাসা আছে। এর একমাত্র কারণ হচ্ছে, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে এ দৈনিকটি সমসাময়িক ইস্যুর ওপর প্রতিবেদন প্রকাশ করে থাকে। মুক্তিযুদ্ধের চেতনা লালন এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির সঙ্গে থেকে দেশগড়ার ব্যাপারে অন্যতম ভূমিকা পালন করছে পূর্বকণ্ঠ। ভৈরবের তৃণমূল পর্যায়ের সকল ঐতিহ্য, ভৈরবের সংস্কৃতি, কৃষ্টি, মানুষের জীবন ধারণ, ভৈরবের উন্নয়ন, ভৈরবের দৈন্যতা সবই প্রতিনিয়ত জনমানুষের সম্মুখে তুলে ধরছে এই স্থানীয় দৈনিকটি। যা আমার কাজে অগ্রগতি এনে দিয়েছে। আমাদের উৎসাহিত করছে। আমি আশা করব, দেশের কল্যাণে নিরপেক্ষতা বজায় রেখে এই সাহসী দৈনিকটি আগামী দিনগুলোতেও স্বমহিমায় উদ্ভাসিত থাকবে। সত্য, সুন্দর ও কল্যাণের পথে পূর্বকণ্ঠ এর অভিযাত্রা অব্যাহত থাকুক।
অ্যাড. ফখরুল আলম আক্কাছ
মেয়র
ভৈরব পৌরসভা।