আমার দেখা স্থানীয় দৈনিক পত্রিকাগুলোর মধ্যে দৈনিক পূর্বকণ্ঠের সমকক্ষ একটিও নেই। পূর্বকণ্ঠকে সচেতনভাবে গত ৪ বছর ধরে দেখে আসছি। আমি পূর্বকণ্ঠ এর একজন নিয়মিত পাঠক। আমার প্রিয় এই দৈনিকটি ৫ বছরে পদার্পণ করেছে। এ শুভক্ষণে পূর্বকণ্ঠকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার এ শুভেচ্ছা শুধু শুভেচ্ছার জন্য নয়। এ পর্যন্ত পূর্বকণ্ঠ যে ভূমিকা পালন করেছে, ভৈরব তথা কিশোরগঞ্জের সাংবাদিকতার ইতিহাসে তা অক্ষয় হয়ে থাকবে। আমি পূর্বকণ্ঠকে দেখি মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের একটি কাগজ হিসেবে। ভৈরব তথা কিশোরগঞ্জ জেলার উন্নয়ন ও অগ্রগতির জন্য পূর্বকণ্ঠ যে ভূমিকা পালন করে থাকে সেটি অত্যন্ত প্রশংসনীয়। পত্রিকাটি যেসব প্রবন্ধ-নিবন্ধ ও মতামত ছাপায় তা একদিকে জ্ঞানের ক্ষুধা মেটায়, আরেক দিকে দেশ, জাতি ও জনগণের মনের কথা উঠে আসে। ভৈরবের শিল্প সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে পূর্বকণ্ঠকে তার এ ধারা অবশ্যই বজায় রাখতে হবে। জনগণের পক্ষের ভূমিকাই পূর্বকণ্ঠ এর এগিয়ে যাওয়ার মূল শক্তি। আমি পূর্বকণ্ঠ এর নিরন্তর সফলতা কামনা করি।
আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া
চেয়ারম্যান
ভৈরব উপজেলা পরিষদ
ভৈরব, কিশোরগঞ্জ।