• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় সমবায় দিবস পালিত

পাকুন্দিয়ায় সমবায়
দিবস পালিত

# রাজন সরকার :-

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে এ দিবসটি পালিন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ হারুন রশিদ জুয়েল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, জন্মভূমি সমবায় সমিতির ম্যানেজার বিজয় সরকার, অগ্রগতি ঋণদান সমিতির সহ সভাপতি আতাউর রহমান সজল প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *