• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে চলছে হাওরে ড্রাগন ফল চাষ গবেষণা

কিশোরগঞ্জে চলছে হাওরে
ড্রাগন ফল চাষ গবেষণা

# মোস্তফা কামাল :-

বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে চাষ হচ্ছে থাইল্যান্ডের ওষুধি গুণসমৃদ্ধ ফল ড্রাগন। এর চাহিদা রয়েছে বেশ। দামও অনেক। এক হাজার থেকে ১২শ’ টাকা কেজি বিক্রি হচ্ছে। সারা বছরই এর ফলন পাওয়া যায়। তবে আমাদের দেশের একটি বিরাট অংশ জলাভূমি। বিশেষ করে কিশোরগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিশাল হাওর এলাকার সিংহভাগ নীচু জায়গা বছরের প্রায় অর্ধেক সময় পানিতে নিমজ্জিত থাকে। ফলে হাওরাঞ্চলে পানি সহিষ্ণু হাতে গোণা কিছু জাত ছাড়া ফল হোক, সবজি হোক আর বনজ গাছই হোক, অধিকাংশ গাছপালা এবং ফসলই সেখানে আবাদ করা যায় না। কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া হর্টিকালচার সেন্টার ড্রাগন ফলের আবাদ নিয়ে একটি গবেষণা চালাচ্ছে, হাওরের প্লাবন ভূমিতে এর আবাদ করা যায় কি না।
সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জয়নুল আলম তালকুদার সেন্টারের পুকুরের পানিতে এর পরীক্ষামূলক আবাদ শুরু করেছেন। কতগুলো সিনথেটিক বস্তায় প্রয়োজনীয় পুষ্টি উপাদানসহ মাটি ভরে তাতে ড্রাগন ফলের চারা রোপন করেছেন। এরপর বস্তাগুলো উদ্যানের পুকুরের ধার ঘেঁষে পানিতে অর্ধনিমজ্জিত অবস্থায় সারিবদ্ধভাবে স্থাপন করেছেন। নিয়মিত এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি। প্রযুক্তিটি সফল হলে তা হাওরাঞ্চলে প্রয়োগ করা হবে। তখন বিস্তীর্ণ হাওরাঞ্চলে এই ড্রাগনের আবাদ ছড়িয়ে দিতে পারবেন বলে জয়নুল আলম তালুকদার আশাবাদ ব্যক্ত করেছেন।
শুধু তাই নয়, এই সেন্টারে সারা বছর আহরণ করার মত নানা জাতের ফল, মসলা আর ফুলের জাত আবাদ করেছেন। এসব জাতের চারাও উৎপাদন করছেন। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বছরের ১২ মাসই কোন না কোন ফল বা ফুল আহরণের মত মডেল বাগানও তৈরি করেছেন। এর মাধ্যমে যেমন আর্থিক সমৃদ্ধি আসবে, আবার পুষ্টি এবং মানসিক চাহিদাও পূরণ হবে বলে তিনি মনে করেন। এই সেন্টারে হরেক প্রজাতির ফুল, ফল, আর মসলাসহ বিভিন্ন জাতের চারা রয়েছে। এর মধ্যে দেশের গবেষক বা বিজ্ঞানীর্দে উদ্ভাবিত বিভিন্ন জাত যেমন রয়েছে, বিদেশী জাতও রয়েছে। এই উদ্যানে আম, জাম, কাঁঠাল, কুল ছাড়াও রয়েছে আঙ্গুর, আপেল, পিঙ্ক কাঁঠাল, লাল কাঁঠাল, টক আতা, সরিফা, আলু বোখারা, জায়েন্ট বেরি, ব্লাক বেরি, মিষ্টি করমচা, স্ট্রবেরি পেয়ারা, সাদা জাম, কাশ্মিরি আম, চেরি, রাম্বুটান, কমলা, সুপারভেগাস আনার, মিষ্টি তেঁতুল, বীজহীন কুল, বীজহীন লেবু, এলাচি আর উচ্চ ফলনশীল মরিচের জাত। এছাড়া নানা জাতের পাতাবাহার আর ফুল তো আছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *