• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে বেদে পল্লীতে সেভ দ্য টুমরো ভ্রাম্যমাণ পাঠশালা

ভৈরবে বেদে পল্লীতে সেভ দ্য
টুমরো ভ্রাম্যমাণ পাঠশালা

# মো. আল আমিন টিটু :-

ভৈরবে শিক্ষা বঞ্চিত বেদে পল্লীতে ভ্রাম্যমাণ পাঠশালার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের হাইওয়ে থানার পেছনে এই পাঠশালার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। সেভ দ্য টুমরো ভৈরব শাখার উদ্যোগে এই ভ্রাম্যমাণ পাঠশালা প্রতিষ্ঠা পেয়েছে। ফলে খুশি বেদে পল্লীর ক্ষুদে শিশুরা। এরই মধ্যে ৩৫ জন শিক্ষার্থী তাদের নাম লিপিবদ্ধ করেছে। সেভ দ্য টুমরো’র এমন মহতি উদ্যোগে আনন্দিত বেদে পল্লীর অভিভাবকরা। এই পাঠশালা উদ্বোধনের আগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সেভ দ্য টুমরো’র উপদেষ্টা এম. মতিউর রহমান সাগর, সাইদুর রহমান সাঈফ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ এবং রক্ত সৈনিক শামসুল হক বাদল। এছাড়াও সেভ দ্য টুমরো’র কেন্দ্রীয় সহকারী নির্বাহী পরিচালক মনোয়ার হোসাইন হিরণ, সেভ দ্য টুমরো ব্লাড ফাইটার্সের সভাপতি মাহির আরিফ, সেভ দ্য টুমরো’র মিরপুর শাখার সভাপতি নূর আলম এবং ভৈরবের সভাপতি তানিম আহমেদ ও সাধারণ সম্পাদক জান্নাতুল মিশু প্রমুখ।
মেঘনা জেনারেল হাসপাতাল ও রোজ ডেল কিন্ডারগার্টেনের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ পাঠশালাটি স্থাপন করা হয়েছে। ফলে শিক্ষা বঞ্চিত বেদে পল্লীর ক্ষুদে শিশুরা তাদের মৌলিক অধিকার শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এছাড়াও আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *