• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত

নিষেধ অমান্য করে চলছিল কাজ
বিসিকের নির্মাণাধীন গেট
ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরতলির মারিয়া এলাকায় রোববার বিকালে বিসিক শিল্প নগরির নির্মাণাধীন গেট ধ্বসে পড়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন ঠিকাদারের লোকসহ চারজন। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী মারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে রড শ্রমিক রাসেল মিয়া (৩৫)। এসময় আহত হন ঠিকাদারের স্থানীয় কর্মী মারিয়া এলাকার আমিরুল বাদশাহ, মারিয়া এলাকার নির্মাণ শ্রমিক স্বপন মিয়া, স্বল্প মারিয়া এলাকার নির্মাণ শ্রমিক হাছান মিয়া ও করিমগঞ্জের মাটিকাটা এলাকার নির্মাণ শ্রমিক রানা। এ ঘটনায় সদর থানায় বিসিকের পক্ষ থেকে রোববার রাতে একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
বিসিক কর্মকর্তারা জানিয়েছেন, ঠিকাদারকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। আর অফিস সময়কালে যেহেতু বিসিকের পক্ষ থেকে কাজটি তদারকি করা হয়, ফলে বিকাল ৪টায় যেন কাজ বন্ধ করা হয়, তাও বলা হয়েছিল। কিন্তু তারা কর্মকর্তাদের নিষেধ অমান্য করে কাজ অব্যাহত রাখেন। বিকাল ৬টা ১০ মিনিটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এলাকার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গেটের ছাদের নিচে যে বাঁশের খুঁটিসহ কাঠের সেন্টারিং (পাটাতন) দেওয়া হয়েছিল, সেটি ছিল দুর্বল। সেন্টারিংয়ের ওপর ছিল রডের ভারি কাঠামো। ফলে সেন্টারিংয়ের ওপর রডের কাঠামোতে কংক্রিট-সিমেন্টের মিকশ্চার (মিশ্রণ) ঢেলে যখন ভাইব্রেটর চালু করা হয়, তখনই রডের কাঠামোসহ সেন্টারিং ধ্বসে পড়ে। এসময় পাঁচজন চাপা পড়েন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠালে রড শ্রমিক রাসেলকে মৃত ঘোষণা করা হয়।
সদর থানার পক্ষ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে রাসেলের ময়না তদন্ত করানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঞা। এ বিষয়ে সাধারণ ডায়রি ধরে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
বিসিকের শিল্প নগরি কর্মকর্তা মোছা. খোদেজা আক্তার রোববার রাতে সদর থানায় সাধারণ ডায়রিটি (ডায়রি নম্বর ১৮৬৭) করেছেন। ডায়রিতে তিনি লিখেছেন, আবহাওয়া প্রতিকূল থাকায় গেটের কাজ পাওয়া ঢাকার আরামবাগের ঠিাকাদারি প্রতিষ্ঠান মেসার্স মৌসুমী ট্রেডার্সের প্রতিনিধিকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। কিন্তু তিনি কাজ চালিয়ে যান। যে কারণে গেটের ছাদের ঢালাইয়ের কাজ করার সময় ধ্বসে পড়ায় এই হতাহতের ঘটনাটি ঘটেছে।
খোদেজা আক্তার এ প্রতিনিধিকে জানান, কাজটির টেন্ডারসহ সবকিছু প্রধান কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। সাবকণ্ট্রাক্টর নাসির এখন কাজটি করছেন। প্রতিদিনের কাজ খোদেজা তদারকি করতেন। আর প্রতিদিনের কাজের ভিডিও চিত্র ধারণ করে তিনি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাতেন। কিন্তু অফিস ছুটি হয়ে যাবার পর ঠিকাদারের লোকজন কাজ করতে গেলে বিকাল ৬টা ১০ মিনিটে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি আহত আমিরুল বাদশাহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে কর্মকর্তাদের নিষেধ অমান্য করে কাজ করার বিষয়ে প্রশ্ন করলে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাসিরের কথায় কাজ করা হয়েছিল। তবে নাসির জানান, বিসিক কর্মকর্তা খোদেজা আক্তার বৈরি আবহাওয়ায় কাজ করতে বারণ করেছিলেন। তিনিও বাদশাহকে কাজ বন্ধ রাখতে বলেছিলেন। কিন্তু শ্রমিকরা কাজ বন্ধ রাখলেও পারিশ্রমিক দিতে হবে বলে চাপ দিচ্ছিলেন। ফলে নিষেধ অমান্য করে বাদশাহ কাজটি চালিয়ে গিয়েছিলেন। কিন্তু সেন্টারিংয়ের নিচের বাঁশের খুঁটি দুর্বল থাকার কারণে ঢালাই দেওয়ার পর সেটি ধ্বসে পড়ে বলে জানান নাসির। অর্থাৎ, সাবকণ্ট্রাক্টর নাসির এবং স্থানীয় প্রতিনিধি বাদশাহ পাল্টাপাল্টি দায় চাপানোর চেষ্টা করছেন।
এদিকে কিশোরগঞ্জ বিসিক শিল্প নগরির সহকারী মহাব্যবস্থাপক মো. আছাদুজ্জামান আল ফারুক জানিয়েছেন, এরকম বৈরি আবহাওয়ায় যেন কাজ বন্ধ রাখা হয়, আর বিকাল ৪টার পর যেন কাজ করা না হয়, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিষেধ করা হয়েছিল। তারপরও তারা রোববার নির্ধারিত সময়ের পর কাজ করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি বিসিক প্রধান কার্যালয়ে জাানো হয়েছে। সেখান থেকে একটি তদন্ত কমিটি করা হবে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে হতাহতদের ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সহকারী মহাব্যবস্থাপক আছাদুজ্জামান আল ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *