• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না ছাত্রদের পদোন্নতি হয়েছে

শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না
ছাত্রদের পদোন্নতি হয়েছে

# নিজস্ব প্রতিবেদক :-
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি যোগ্য ৩২ ব্যাচ থেকে ৩৭ ব্যাচের প্রভাষকদের পদোন্নতি ১৭ মাস ধরে বন্ধ রয়েছে। অথচ তাঁদের ছাত্ররা লেখাপড়া শেষ করে অন্যান্য ক্যাডারে চাকরিতে গিয়ে পদোন্নতি পেয়ে গেছেন বলে আক্ষেপের সাথে জানিয়েছেন শিকক্ষ নেতারা। তাঁরা রোববার থেকে পদোন্নতি না হওয়া পর্যন্ত দেশব্যাপী ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচীর আওতায় কর্মবিরতি পালন করছেন।
গতকাল সোমবার দ্বিতীয় দিনের মত কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ১৭ জন ও সরকারী গুরুদয়াল কলেজের ৫১ জন প্রভাষক কর্মবিরতি পালন করে মানববন্ধন করেন। এসময় সরকারি মহিলা কলেজের সামনে মানববন্ধনে বক্তৃতা করেন বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক পরিষদের কলেজ শাখার আহবায়ক সমাজকর্ম বিভাগের প্রভাষক জ্যোতির্ময় দেব ও সদস্য সচিব দর্শন বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান পিয়াস। তাঁরা বলেন, সারা দেশে ৩২ থেকে ৩৭ ব্যাচের মোট দুই হাজার ৩৯৯ জন প্রভাষক পদোন্নতি বঞ্চিত রয়েছেন। অথচ অনেক ক্যাডারে তাঁদের ব্যাচের কর্মকর্তারা দু’টি পর্যন্ত পদোন্নতি পেয়েছেন। এমনকি এসব প্রভাষকদের অনেক ছাত্র অন্যান্য ক্যাডারে চাকরি নিয়ে পদোন্নতি পেয়ে গেছেন। ফলে প্রভাষকদের পদোন্নতির দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে শিক্ষক নেতারা ঘোষণা দিয়েছেন। এসময় কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *