• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কারাবন্দী আওয়ামী ইউপি চেয়ারম্যানকে বুকের ব্যথায় পাঠানো হয়েছিল হাসপাতালে

কারাবন্দী আওয়ামী ইউপি
চেয়ারম্যানকে বুকের ব্যথায়
পাঠানো হয়েছিল হাসপাতালে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের কারাগারে আওয়ামী লীগ দলীয় এক ইউপি চেয়ারম্যানের বুকে ব্যথা হয়েছিল। বমিও হচ্ছিল। কারা কর্তৃপক্ষ দ্রুত তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান নাজমূল হুদা জুয়েল।
কিশোরগঞ্জ জেলা কারাগারের কারাধ্যক্ষ (জেলার) ফারহানা আক্তার জানিয়েছেন, চেয়ারম্যান নাজমূল হুদা জুয়েল ৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং বমি হচ্ছিল। সাথে সাথে তাঁকে সৈয়দ নজরুল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে চিকিৎসকগণ জুয়েলকে সুস্থ আছেন বলে জানান এবং তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া সম্ভব বলে মতামত দেন। ফলে সন্ধ্যার পর তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নাজমূল হুদা জুয়েল রাজনৈতিক মামলায় প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। কারাগারে থাকা অবস্থায় তাঁর বাবা মারা গিয়েছিলেন। তখন বাবার লাশ কারা ফটকে নেওয়ার পর শেষবারের মত তিনি বাবার লাশটি দেখার সুযোগ পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *