• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ট্রেনে পাথর নিক্ষেপের বিচার ঐক্যবদ্ধ কিশোরগঞ্জ দাবিতে জেলাবাসীর ব্যানারে সমাবেশ

অখণ্ড জেলা দাবি ও ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে কিশোরগঞ্জে সমাবেশ -পূবণ্ঠ

ট্রেনে পাথর নিক্ষেপের বিচার
ঐক্যবদ্ধ কিশোরগঞ্জ দাবিতে
জেলাবাসীর ব্যানারে সমাবেশ

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব ও বাজিতপুর জেলা আন্দোলনের মাঝেই ভৈরবে ট্রেনে পাথর নিক্ষিপের বিচার ও ঐক্যবদ্ধ কিশোরগঞ্জের দাবিতে কিশোরগঞ্জ জেলাবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তৃতা করেন জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়কারী ইকরাম হোসেন, জেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, এনসিপি নেতা ফয়সাল প্রিন্স, মামুন মিয়া, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সালমান এম সাকিব, সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সভাপতি নূসরাত জাহান, সরকারি গুরুদয়াল কলেজ ছাত্র দলের যুগ্ম-আহবায়ক এমদাদুল হক নাঈম, শেখ মুদাসসির তুশি প্রমুখ।
বক্তাগণ গত সোমবার ভৈরবে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সেই সাথে কিশোরগঞ্জকে যে কোন মূল্যে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *