• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ডব্লিউ.এল.সি.আর প্রকল্পের লার্নিং শেয়ারিং ক্লোজিং কর্মশলা অনুষ্ঠিত

ডব্লিউ.এল.সি.আর প্রকল্পের
লার্নিং শেয়ারিং ক্লোজিং
কর্মশলা অনুষ্ঠিত

# নিজস্ব প্রতিবেদক :-
পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সহযোগিতায় কিশোরগঞ্জে পপি ও ডব্লিউ.এল.সি.আর প্রকল্পের লার্নিং শেয়ারিং ক্লোজিং কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন পাথফাইন্ডারের রিজেলিয়েন্স অফিসার মো. কামরুল ইসলাম। মালটিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের প্রগতি, অগ্রগতি, উল্লেখযোগ্য অর্জন, অর্জিত ফল ও প্রভাব এবং প্রকল্পের শিখন বিষয়ে উপস্থাপন করেন ডব্লিউ.এল.সি.আর প্রকল্পের সমন্বয়ক সত্যেন্দ্রনাথ মিত্র। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন অফিসার সুদাম রুদ্র ও সংশ্লিষ্ট ফিল্ড অফিসারগণ। কর্মশালার অন্যতম উদ্দেশ্য ছিল প্রকল্পের প্রগতি, অগ্রগতি, অর্জিত ফল ও প্রভাব এবং প্রকল্প থেকে বহুবিদ শিখন অংশগ্রহণকারীদের সাথে শেয়ার করা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সকলের মূল্যবান মতামত ও সুপারিশ গ্রহণ। কর্মশালায় জেলা-উপজেলা কর্মকর্তা ও স্টেকহোল্ডারগণ তাদের কর্মশালায় অর্জিত শিক্ষা, ধারণা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আলোচনায় অনেকেই এ জেলায় অত্র প্রকল্পের মেয়াদ সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান এ জেলায় এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য পপি ও পাথফাইন্ডারকে ধন্যবাদ জানান। আরও কিছু দুর্যোগ প্রবন উপজেলা ও ইউনিয়নে এ ধরনের প্রকল্প গ্রহণেরও অনুরোধ জানান। আগামীতে হাইস্কুল ছাড়াও কলেজ ও মাদ্রাসা এবং ধর্মগুরু ও অন্যান্য এনজিওকে অন্তর্ভুক্ত করার জন্যও আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *