• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাখি শিকার করতে এসে মানুষ শিকার

পাখি শিকার করতে
এসে মানুষ শিকার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে তিন যুবক মোটরসাইকেলে রাতের বেলায় পাখি শিকারের নামে এসে এক যুবককে গুলি করে পালিয়ে গেছে। যুবকটি এখন হাপাতালে ভর্তি আছেন। গতকাল বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (২১) সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম। মাজহারুল ঢাকায় একটি পোল্ট্রি কোম্পানিতে চাকরি করেন।
আহত যুবক মাজহারুল জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গ্রামের দিক থেকে ৩০-৩২ বছর বয়সের তিন যুবক মোটরসাইকেলে এয়ারগান নিয়ে তাদের হাজীপুর গ্রামে আসেন। গ্রামের গোরস্থানের গাছে নানা প্রজাতির প্রচুর পাখির অভয়াশ্রম। তিন যুবক এসব পাখি শিকার করতে চাইলে মাজহারুলের চাচা হারুন অর রশিদসহ কয়েকজন বাধা দেন। এসময় যুবকরা সেনা বহিনীতে চাকরি করেন বলে হুমকি দেন। এক পর্যায়ে এক যুবক এয়ারগান দিয়ে তিনটি ফাঁকা গুলিবর্ষণ করেন। গুলির বিকট শব্দ শুনে মাজহারুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করলে তার কপালে সরাসরি গুলি করে মোটরসাইকেল নিয়ে যুবকরা দ্রুত চলে যান। গুলি খেয়ে মাজহারুল ইসলাম চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। রাতেই তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলিটি বের হয়ে গেলেও কপালে গভীর ক্ষত হয়েছে বলে জানিয়েছেন মাজহারুল ইসলাম। তাদের এক প্রতিবেশি জানিয়েছেন, হামলাকারী তিন যুবকের একজনের নাম রাসেল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, খবর পেয়ে তিনি রাতেই হাসপাতালে গিয়ে আহত মাজহারুল ইসলামকে দেখে এসেছেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *