• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় কসমেটিক্স ও ঔষধসহ চোরাকারবারি আটক

# জয়নাল আবেদীন রিটন :-
ভৈরবে ৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ কসমেটিক্স ও ঔষধসহ হালিম মিয়া নামে এক চোরাকারবারিকে আটক করেছে ভৈরব নৌ থানা পুলিশ। ৯ আগস্ট শনিবার বিকাল ৪টার দিকে মেঘনা নদীর ত্রিবেণী সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হালিম সোনামগঞ্জের সদর থানাধীন ডলুরা গ্রামের মৃত আব্দুল মন্নাফ মিয়ার ছেলে।
নৌ থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, মেঘনা পাড়ে ত্রিবেণী সেতু এলাকায় একটি নৌকাতে করে ভারতীয় পণ্য চোরাচালান করছে এমন সংবাদের ভিত্তিতে নদীতে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরাকারবারি হালিমকে আটক করে। এ সময় তার সাথে নৌকায় থাকায় ৫ বস্তা ভারতীয় পণ্য উদ্ধারসহ জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৯৬ হাজার টাকা। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন কোম্পানির ঔষধ ও বিভিন্ন ব্রান্ডের কসমেটিক্স। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে এরশাদ ও মোস্তফা নামে দুই ব্যক্তি পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে আসামি হালিম স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবত নদীপথে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন লোকের কাছে এসব পণ্য বিক্রি করে আসছিল। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *