• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

পাকুন্দিয়ায় দুটি বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুটি বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুটি বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন ও সততা সংঘের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূঁইয়া ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তরীকুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাঙ্গালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৌফিকুল ইসলাম, জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ.জ.ম আকরাম উদ্দিন, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন তরুণ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে এ সততা স্টোর চালু করা হয়েছে। স্টোরে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল, চিপস, কেক, বিস্কুট, চানাচুর ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কোনো বিক্রেতা থাকবে না। পণ্য কিনে পণ্যের মূল্য দেখে শিক্ষার্থীরা নিজেরাই মূল্য পরিশোধ করবে। এতে শিক্ষার্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করার মনোভাব সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *