• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

ভৈরব উপজেলা পর্যায়ে সেরা ৩৮ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
ভৈরব উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী সেরা ফলাফল অর্জনকারী ৩৮ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এর আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ১০ হাজার টাকা এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কাসেম। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক এর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম।
ভৈরব রেলওয়ে স্কুল প্রধান শিক্ষক মোক্তার হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি হাজী আসমত কলেজ অধ্যাপক বরকত উল্লাহ পাঠান, এমপি পাইলট গার্লস স্কুল প্রধান শিক্ষক এম এ মহিত, প্রধান শিক্ষক পিয়ার হোসেন, দারুল সুন্নাত বেসরকারি নেছারিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাসুদ আলম প্রমুখ।
এ সময় সেরা শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মহিলা কলেজ শিক্ষার্থী সামিয়া আফরিন প্রভা, নটরডেম কলেজ শিক্ষার্থী নাফিজ উদ্দিন খান রাফি, জেড রহমান স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী সোহেল আহমেদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *