• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শিয়ালের মুখ থেকে মৃত অবস্থায় উদ্ধার দেড় বছরের শিশু

শিয়ালের মুখ থেকে
মৃত অবস্থায় উদ্ধার
দেড় বছরের শিশু

# নিজস্ব প্রতিবেদক :-
বাড়ির উঠান থেকে দেড় বছরের শিশুকে সবার অলক্ষ্যে গলায় কামড় দিয়ে হেঁছড়ে নিয়ে গেল শিয়াল। কিছুক্ষণ পর প্রতিবেশিরা টের পেলে পাশের জঙ্গলে ফেলেই শিয়াল পালালেও শিশুটি পাওয়া গেল মৃত অবস্থায়। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তেরহাসিয়া গ্রামে।
এলাকার মুদি ব্যবসায়ী লিংকন মিয়া তাঁর শিশুপুত্র আরাফসহ পরিবারের সাথে বুধবার ইফতার করে চলে যান দোকানে। সন্ধ্যার পর সবার অলক্ষ্যে শিশু আরাফ একা একা ঘর থেকে বাড়ির উঠানে বের হতেই শিয়াল তাকে নিয়ে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশি কয়েকজন পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পাশেই ছিল একটি শিয়াল। তাদের দেখে শিয়ালটি পালিয়ে গেলে শিশুটিকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। শিশুটির গলায় শিয়ালের কামড়ের দাগ দেখা গেছে বলে জানিয়েছেন বাবা লিংকন মিয়া। এ নিয়ে একদিকে পরিবারের চলছে শোকের মাতম। অন্যদিকে এলাকায় তৈরি হয়েছে শিয়াল আতঙ্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *