• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভাঙারি দোকান থেকে মর্টার শেল উদ্ধার

মর্টার শেল ও বোমা নিষ্ক্রীয়কারী দল। -পূর্বকণ্ঠ

ভাঙারি দোকান থেকে
মর্টার শেল উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের একটি ভাঙারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের একটি বোমা নিষ্ক্রীয়কারী (বোম্ব ডিসপোজাল) দল এসে ১৯ মার্চ বুধবার বিকালে শেলটি নিয়ে গেছে।
কিশোরগঞ্জ সদর থানার পরিদর্শক মো. টুটুল উদ্দিন জানিয়েছেন, শহরের একরামপুর এলাকার ভাঙারি দোকান টুটুল এন্টারপ্রাইজের মালিক টুটুল মিয়া বিভিন্ন ভাঙারি মালের ভেতর একটি শেল দেখতে পান। তিনি মঙ্গলবার সকালে হেল্প লাইন ‘৯৯৯’ নম্বরে ফোন করলে পুলিশ গিয়ে দোকানটি ঘিরে রাখে। এরপর রাতেই সেনাবাহিনীর একটি দল গিয়ে শেলটি বালুর ভেতর সংরক্ষণ করে। বুধবার বিকাল ৩টার দিকে ঘাটাইল সেনানিবাসের বোমা নিষ্ক্রীয়কারী দল এসে শেলটি নিয়ে গেছে। সেনানিবাসেই সেটি বিশেষ ব্যবস্থায় নিষ্ক্রীয় করা হবে।
সংশ্লিষ্টদের ধারণা, হয়ত মুক্তিযুদ্ধের সময় ছোঁড়া মর্টার শেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। তবে কার মাধ্যমে কোথা থেকে সেটি ভাঙারি দোকানে গেল, এ ব্যাপারে ভাঙারি ফেরিওয়ালাদের তালিকা ধরে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে পরিদর্শক টুটুল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *