• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

# মিলাদ হোসেন অপু :-
সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভৈরব উদয়ন স্কুলের আমলা পাড়া শাখার শিক্ষার্থীরা। আজ ১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালক মতিউর রহমান সাগর, মানিক চৌধুরি, উদয়ন স্কুলের নিউটাউন শাখা ইনচার্জ আফসানা মিমি, আমলাপাড়া ইনচার্জ শাহ আলম, অভিভাবক প্রতিনিধি শামিমা পারভিন ও শর্মিলা রানি দাস প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দেদারসে বেড়েই চলেছে। দেশের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার কঠোর পদক্ষেপ না নিলে নারী শিশুরা ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যাবে। শিশু আছিয়াকে ধর্ষণ করেছে তার স্বজনরা। শিশুরা তার ঘরেই নিরাপদ নয়। কঠোর আইন ও সঠিক বিচার কার্যকর হলে শিশু ও নারী নির্যাতন কমে যাবে।
এ সময় শিক্ষার্থী আরাফ ও টিতলি বলেন, আমাদের বোন আছিয়া। আছিয়াসহ সারা দেশে আমাদের ভাই বোনরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা দর্শকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এ সময় অভিভাবক শর্মিলা রানি ও শামিমা পারভিন বলেন, আমাদের সন্তানরা ঘর থেকে বের হলে খুব চিন্তিত থাকতে হয়। আজ আমাদের সন্তানরা নিরাপদ নয়। সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়েই চলেছে। আমরা সন্তানদের নিয়ে চিন্তা মুক্ত থাকতে চাই। সরকারকে কঠোর হওয়া ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে স্কুল পরিচালক মতিউর রহমান সাগর বলেন, আমাদের দেশে যে শিশু নির্যাতন ও যৌন হয়রানি এ ধরনের ভয়াবহ চিত্র চোখে সামনে আসছে তা অতি জঘন্য। অতি দ্রুত এর বিচার করা জরুরি। সেই বিচার যেন হয় দৃষ্টান্তমূলক। তাহলে অপরাধীরা ভয় পাবে। আমাদের শিশুরা তাদের নিরাপদ ভবিষ্যতের দাবি আজ রাজপথে দাঁড়িয়েছে। আজকে রাজপথে শিশুরা তাদের নিরাপদ সুন্দর শৈশব নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে সরকারের প্রতি তাদের চাওয়া। আমরা চাই সরকার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *