• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

কিশোরগঞ্জের ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইসলামী ছাত্র শিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সরকারি গুরুদয়াল কলেজ মাঠে গিয়ে শেষ হয়। জেলা ছাত্র শিবিরের সভাপতি হাসান আল মামুন ও সাধারণ সম্পাদক ফকির মাহবুবুল আলমের নেতৃত্বে শোভাযাত্রায় শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ রোকন রেজা, খালেদ হাসান জুম্মনসহ প্রাক্তন বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলে ও সমাবেশে জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার দাবি করা হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিরও বিচার দাবি করা হয়েছে। সেই সাথে যুদ্ধাপরাধ মামলায় আটক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজহারুল ইসলামের মুক্তি দাবি করা হয়েছে। নেতৃবৃন্দ জুলাই বিপ্লবে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দ অবিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচনও দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *