• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাকুন্দিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

# রাজন সরকার :-
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট’র পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) নামের একটি এনজিও সংস্থা এ সংলাপের আয়োজন করে। ৫ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপের আয়োজন করা হয়।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো.বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন, ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জের উপ-পরিচালক মো. মহসিন খান, কটিয়াদী ফেকামারা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম বিপ্লব, উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসাইনী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন বর্মন ও পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন। এসময় দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আক্তারুজ্জামান এবং সিলেট অঞ্চলের এরিয়া ফিল্ড কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
সহিংসতা ও সামাজিক সচেতনতা তৈরীতে ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধ করা, আন্তঃধর্মীয় সম্প্রীতি চর্চা ও শান্তিপূর্ণ সহাবস্থানে দায়বদ্ধতা সৃষ্টি, বিভিন্ন ধর্মের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানবোধের ভিত্তিতে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ ও সম্পর্ক সৃষ্টি করা, ধর্মীয় বিদ্বেষের স্থানীয় ও জাতীয় ঘটনাবলির পর্যালোচনা ও প্রতিকারে করণীয় নির্ধারণে এ আন্তঃধর্মীয় সংলাগের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ধর্মের দায়িত্বশীল প্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *