• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ইউপি সচিবকে মারধর ও জোরপূর্বক পদত্যাগ পত্র নেয়ার অভিযোগ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ জন্ম নিবন্ধনের অভিযোগে ইউপি সচিবকে মারধর ও জোরপূর্বক পদত্যাগ পত্র নেয়ার অভিযোগ উঠেছে। ২১ জানুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদে বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়ে মারধরের শিকার হোন ওই ইউপি সচিব মো. আতিকুর রহমান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায় কিছু মানুষ জোরপূর্বক একটি পদত্যাগপত্র লিখিয়ে নিচ্ছেন।
এদিকে মারধরের ঘটনার খবর পেয়ে ইউপি সচিব আতিকুর রহমানকে উদ্ধার করে আনেন ভৈরব থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শিবপুর ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। এ সময় সচিবকে মারধর করেন এলাকার কিছু দুষ্কৃতিকারী। এ ঘটনায় খবর পেয়ে ইউপি সদস্য কালা মিয়াসহ কয়েকজন উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর চাপের মুখে ভয়ে কিছুই করতে পারেনি স্থানীয় প্রতিনিধিরা। বিক্ষুব্ধ জনতা সচিব মো. আতিকুর রহমানকে মারধর করে একটি পদত্যাগ পত্র লিখিয়ে নেন।
স্থানীয়রা আরো জানান, বিগত সরকারের আমলে ইউপি চেয়ারম্যান ও উদ্যোক্তাদের সমন্বয়ে বিভিন্ন দুর্নীতি করেছে। ইউপি সচিবের বিরুদ্ধে ৭৬টি ভুয়া নিবন্ধনের অভিযোগ পায়। এই নিবন্ধনগুলো শিবপুর ইউনিয়নের না। এলাকাবাসী বিক্ষুব্ধ জনতা এই ক্ষোভে সচিবের উপরে হামলা চালিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আক্রাম হোসেন বলেন, ইউপি সচিব আমার কাছে আমার ভাই ও বউয়ের জন্ম নিবন্ধনের জন্য ২০ হাজার টাকা দাবি করেছে। পরে আমি নিবন্ধনটি করতে পারিনি। আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে যায়। সচিব আমাদের সামনে তার ভুল স্বীকার করে পদত্যাগ করেন।
এ বিষয়ে স্থানীয় অভিযোগকারী রাজা মিয়া বলেন, সচিব আতিকুর রহমান চেয়ারম্যানের সাথে যুগ সাজসে আমাদের সেবা না দিয়ে অন্যান্য ইউনিয়ন ও পৌর শহরের মানুষদের সেবা দিয়েছেন। এমনকি ভৈরবের বাইরের মানুষকে টাকার বিনিময়ে সেবা দিয়েছে। তিনি এমন কোন অপকর্ম নাই যে করেনি। ইউপি সদস্য আতিকুর রহমান আমাদের কাছে ক্ষমা চেয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছে।
এদিকে এ বিষয়ে খোঁজ নিতে ও কথা বলতে ইউনিয়ন পরিষদে গেলে সচিবের রুমটি তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় কথা হয় শিবপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের সাথে। তিনি বলেন, কিছু দিন আগে একটি জন্ম নিবন্ধনের স্বাক্ষরকে নিয়ে মন্ত্রণালয় থেকে আমাকে ও সচিবকে নিবন্ধনের দায়িত্ব থেকে সরিয়ে দেন। এই দায়িত্ব পান ইউপি প্যানেল চেয়ারম্যান ও সাদেকপুর ইউপি সচিব। দুই একদিনের মধ্যে আমরা আবার দায়িত্ব ফিরে পাবো। মঙ্গলবার হঠাৎ কিছু দুষ্কৃতিকারী ইউনিয়ন পরিষদে এসে ভাঙচুর করে সচিবকে মারধর করে আহত করে। পরে ইউএনও মহোদয়কে বিষয়টি অবগত করলে তিনি সচিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এছাড়া তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ইউপি সচিব আতিকুর রহমান মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, আমি জানি না কেন বা কি কারণে আমার উপর হামলা চালিয়েছে। আমাকে মারধর করেছে। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে অবগত করলে তিনি পুলিশ পাঠিয়ে আমাকে উদ্ধার করে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত সহায়তা নিবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, আমি বিষয়টি অবগত রয়েছি। ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে বলে দেয়া হয়েছে দ্রুত অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *