• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

তাড়াইলে বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

তাড়াইলে বিএনপি নেতা
হত্যা মামলায় সাবেক
চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

# নিজস্ব প্রতিবেদক :-
দলের উপজেলা সম্মেলনকে কেন্দ্রে করে কিশোরগঞ্জের তাড়াইলে রাউতি ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাসান রতন (৫৮) হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। এরা হলেন, রাউতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন ভূঁইয়া, মামলার প্রধান আসামি রাউতি ইউনিয়নের বানাইল গ্রামের গিয়াস উদ্দিন (৫৮), তাঁর স্ত্রী নাজমা বেগম (৪০) ও কারংকা গ্রামের সাখাওয়াত হোসেন। এদেরকে ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর আশিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার এএসপি লুৎফা বেগম।
তাদেরকে তাড়াইল থানায় সোপর্দ করলে ১৭ জানুয়ারি শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সব্বির রহমান। এছাড়া বানাইল গ্রামের রুবেল মিয়া (৩৫) নামে এক আসামিকে পুলিশ ১৩ জানুয়ারি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। ফলে মামলার ১৩ আসামির মধ্যে মোট ৫ জন গ্রেপ্তার হয়েছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ছিল। সম্মেলনে বর্তমান কমিটির সভাপতি সাঈদুজ্জামান মোস্তফা ও যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটন সভাপতি প্রর্থী ছিলেন। নিহত রতন ছিলেন মোস্তফার সমর্থক। সম্মেলনকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি বিকালে স্থানীয় বানাইল বাজারে রতনের প্রতিবেশি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে লিটনের সমর্থনে সভা ছিল। সেখানে নিহত রতনকে কটাক্ষ করে বক্তব্য রাখা হয়। পরদিন সকালে রতন এ বিষয়ে গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসা করতে গেলে দু’পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই রতম মারা যান। উভয় পক্ষে আহত আরও অন্তত ৮ জন।
এ ঘটনায় গত ১৪ জানুয়ারি নিহত রতনের ছোটভাই শিবলি মিয়ার স্ত্রী অজিফা খাতুন বাদী হয়ে তাড়াইল থানায় মামলা করেছেন। মামলায় ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নামে ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। হত্যাকাণ্ডের দিনই জেলা বিএনপি উপজেলা সম্মেলন স্থগিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *