• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা মহিলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা বিএনপির সভাপতি বিলকিস আক্তার রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান ও সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা বাদল, উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কাশেম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোসলিম উদ্দিন রতন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, রামদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফি উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মিয়া, সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির সদস্য মো. কবির হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কামরুল ইসলাম মুছা ও যুগ্ম-আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন।
মহিলা নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোছা. রোখসানা আক্তার, ফাতেমা আক্তার, ফরিদা বেগম, মিনারা বেগম, আফিয়া আক্তার, কাঞ্চন মালা কর, হাওয়া সুলতানা, আকলিমা আক্তার, মোছা. তাহেরা, নূরজাহান, ফাতেমা আক্তার, জেরিয়া সুলতানা সীমা, নিলু বেগম, সেলিনা আক্তার ও মৌসুমী আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *