• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ভৈরবে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অজ্ঞাত (৩৭) যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ ১৫ জানুয়ারি বুধবার দুপুর ২টায় ভৈরব বাজার হলুদপট্টি আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের স্বেচ্ছাসেবকলীগ অফিস থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা ও পুলিশ জানায়, ৫ আগস্টে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ফলে দিন দিন অফিসগুলো ময়লার বাগারে পরিণত হয়। এরপর থেকে আওয়ামী লীগের অফিসে কোন কার্যক্রম কিংবা আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের অফিসে আসতে যেতে দেখা যায়নি। এদিকে দুর্বৃত্তরা কার্যালয়ের অফিসগুলোর দরজা জানালাও খোলে নিয়ে গেছে। বর্তমানের কার্যালয়টি বাথরুম হিসেবে ব্যবহার করে স্থানীয়রা। ইতিমধ্যে কার্যালয়টি মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে। বুধবার সকাল ১১টায় স্থানীয়রা দেখতে পায় একজন অজ্ঞাত যুবকের মরদেহ স্বেচ্ছাসেবক লীগ অফিসের টাইলসের উপর পড়ে আছে। যুবকের দেহে কোন কাপড় ছিল না। পড়নে ছিল একটি কালো প্যান্ট। স্থানীয় ব্যবসায়ীদের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। যুবকের দেহে কাপড় নেই। একটি কালো রঙের ফুলপ্যান্ট পরিহিত রয়েছে। মরদেহের পাশে একটি কালো রঙয়ের গেঞ্জি পড়ে আছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রাথমিক ভাবেও হত্যা নাকি আত্মহত্যা বলা যাচ্ছে না। এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *