• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

তাড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে

# আবুল কালাম, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ১৫ জানুয়ারি বুধবার শেষ হয়েছে।
তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ চত্বরে ১৪ জানুয়ারি মঙ্গলবার ও ১৫ জানুয়ারি বুধবার দু’দিন ব্যাপী শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এ মেলা উদ্ভোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। উদ্বোধন শেষে মেলার স্টল গুলো তিনি ঘুরে দেখেন।
উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এ বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠান গুলো হল, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজ্জাকিয়া আলিম মাদরাসা, তাড়াইল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কাজলা উচ্চ বিদ্যালয়, তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়, জাওয়ার উচ্চ বিদ্যালয় ও পুরুড়া উচ্চ বিদ্যালয়। প্রতিদিন মেলা শুরু হয়েছে সকাল ১০টায়, শেষ হয়েছে বিকেল ৪টায়। বুধবার বিকেল ৪টায় সার্টিফিকেট ও পুরস্কার প্রদানের মাধ্যমে মেলা শেষ হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা সাব্বির রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *