• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

শহীদ জিয়ার পাঠানো চিঠি ৪৬ বছর ধরে আগলে রেখেছেন গিয়াস উদ্দিন

# উজ্জ্বল কুমার সরকার :-
প্রিয় নেতার প্রতি ভালোবাসা আর স্মৃতিকে মানুষ বিভিন্ন ভাবে আঁকড়ে ধরে রাখে। তেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকনির্দেশনা মূলক একটি চিঠি পরম যত্নে দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রেখেছেন মো. গিয়াস উদ্দিন নামের এক বৃদ্ধ।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বর্শিকুড়া গ্রামে তার বাড়ি।
জানা যায়, জিয়া পাগল মো. গিয়াস উদ্দিন ১৯৭৮ সালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সে সময় জিয়ার হাতে গড়া রাজনৈতিক সংগঠন ‘জাগদল’ থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অদ্যাবধি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কেউ তার খোঁজ খবর রাখুক বা না রাখুক তিনি কিন্তু নিজ উদ্যোগেই পথে প্রান্তরে, হাট বাজার ও হোটেল রেস্টুরেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সফলতা ও ফিরিস্তি তুলে ধরছেন।
তবে তার আক্ষেপ এতো দিনেও তিনি স্থানীয় উপজেলা কিংবা জেলা বিএনপির হাইকমান্ডের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী কিংবা ভক্ত হিসেবে কোনো স্বীকৃতি পায়নি। পায়নি নূন্যতম ওয়ার্ড পর্যায়ের কোনো দলীয় পদ-পদবি।
জিয়া পাগল গিয়াস উদ্দিন প্রসঙ্গে সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম, শাহেদল ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন ও পাশের ধনকুড়া গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আবু বকর সিদ্দিক বাক্কার জানান, ছোট বেলা থেকেই দেখে আসছি গিয়াস উদ্দিন একজন জিয়া পাগল মানুষ। তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য কিছুই বোঝেন না। এমন একজন একনিষ্ঠ বিএনপির কর্মী পাওয়া বর্তমান প্রেক্ষাপটে এ সমাজে খুবই দুস্কর।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার আদু মাস্টারের বাজারে কথা হলে জিয়ার সৈনিক মো. গিয়াস উদ্দিন জানান, ‘আমি ১৯৭৮ সালের ২৫ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত জিয়ার হাতে গড়া সংগঠন গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য হিসেবে যোগ্যতা অর্জনের জন্য রাইফেল চালানোর প্রশিক্ষণ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ১৯৭৯ সালের ১৪ জুলাই জিয়াউর রহমানের স্বাক্ষরিত একটি দিকনির্দেশনা মূলক ও অনুপ্রেরণা মূলক চিঠি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সেই থেকেই ওই চিঠিটি পরম যত্নে লালন করে বিগত ৪৬ বছর ধরেই জিয়ার কর্মকাণ্ডের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরছি।’
তিনি আশা প্রকাশ করে বলেন, একদিন হয়তো তার ওই পরিশ্রমের যোগ্য মূল্যায়ন তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পাবেন। তবে সচেতন মহলের প্রত্যাশা, জিয়াউর রহমানের একজন ভক্ত হিসেবে স্থানীয় বিএনপির হাইকমান্ডের নেতৃবৃন্দ গিয়াস উদ্দিনের খোঁজ খবর রাখবেন এবং তাকে যথাযথ মূল্যায়ন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *