• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন বরখাস্ত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করেছে পরিচালনা কমিটি। ১২ জানুয়ারি রোববার এ সিদ্ধান্ত শওকত উদ্দিন ভূঁইয়াকে জানিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব সদর উপজেলার ইউএনও মো. এরশাদ মিয়া। ইউএনও জানান, শওকত উদ্দিনের বিরুদ্ধে কোন অনিয়মের অভিযোগ নেই। তবে কী কারণে বরখাস্ত করা হলো, এ প্রশ্নের কোন ব্যাখ্যা দিতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।
এদিকে শওকত উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন জেলা প্রশাসককে বলেছেন তিনি দুর্নীত করছেন, তিনি আওয়ামী লীগ করেন। সেই কারণেই মূলত এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মনে করছেন। তবে শওকত উদ্দিন কোন রাজনীতির সাথে জড়িত নন বলে জানিয়েছেন। তিনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ছিলেন। অবসরে যাওয়ার পর পাগলা মসজিদ কমিটির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করলে ২০১৫ সালের ১ মার্চ তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *