• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

তাড়াইলে কাউন্সিল গ্রুপিংয়ে এক বিএনপি নেতা খুন

তাড়াইলে কাউন্সিল গ্রুপিংয়ে
এক বিএনপি নেতা খুন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির উপজেলা কাউন্সিল নিয়ে সংঘর্ষে দলের এক গ্রুপের হাতে অপর গ্রুপের নেতা খুন হয়েছেন। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন। ১২ জানুয়ারি রোববার বেলা ১১টার দিকে ইউনিয়নের বানাইল বাজারে দলের দুই পক্ষের অন্তত ১০ জন করে সংঘর্ষে লিপ্ত হলে রতন বল্লমের আঘাতে খুন হয়েছেন বলে জানিয়েছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া। উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। আহতদের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রতন বর্তমান উপজেলা কমিটির আহবায়ক সাঈদুজ্জামান মোস্তফা গ্রুপের নেতা ছিলেন। যুগ্ম-আহবায়ক সারোয়ার হোসেন লিটন গ্রুপের হাতে রতন নিহত হয়েছেন বলে স্থানীয় বিএনপির একাধিক সূত্র জানিয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি বুধবার তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল। কাউন্সিলে সাঈদুজ্জামান মোস্তফা ও সারোয়ার হোসেন লিটন দু’জনই সভাপতি প্রার্থী। নিহত আবুল হাসান রতন তাঁর লোকদের নিয়ে রোববার সকালে রাউতি বাজারে মোস্তফার পক্ষে একটি সভা করছিলেন। এসময় লিটন গ্রুপের লোকজন গিয়ে তাঁদের না জানিয়ে সভা করার কারণ জিজ্ঞাসা করলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষের বল্লামের আঘাতে আবুল হাসান রতন ঘটনাস্থলেই মারা যান। উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন। রতন হত্যার প্রতিবাদে মোস্তফা গ্রুপের পক্ষ থেকে তাড়াইল উপজেলা সদরে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের ফাঁসি দাবি করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আর হত্যাকাণ্ডের বিষয়ে মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি মো. সোহেল মিয়া।
এ ব্যাপারে কথা বলার জন্য তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সাঈদুজ্জামান মোস্তফার মোবাইলে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন লিটন জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। একথা বলেই তিনি সংযোগটি কেটে দেন। কারণ এসময় রতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, জেলা কমিটির পক্ষ থেকে সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *