• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

ইলিশ আগের দামেই, ক্রেতারা হতাশ

কিশোরগঞ্জ শহরের বড় বাজারে শহীদুল্লাহর ইলিশের দোকান -পূর্বকণ্ঠ

ইলিশ আগের দামেই
ক্রেতারা হতাশ

# মোস্তফা কামাল :-
ভারতে ইলিশ রপ্তানি বন্ধের খবর শুনে স্থির আয়ের মানুষেরা আশায় ছিল, এবার বোধ হয় মুখে ইলিশ তোলা যাবে। কিন্তু বাজারে গিয়ে হতাশ। এখনও আগের দামেই বিক্রি হচ্ছে। দোকানিরা বরফ দেওয়া রূপালী ইলিশ সাজিয়ে বসে আছেন, ক্রেতার সংখ্যা তুলনামূলক কম, সেই আগের মতই।
৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের বড় বাজারে গিয়ে দেখা গেছে, শহরের বত্রিশ এলাকার ইলিশ ব্যবসায়ী শহীদুল্লাহ কয়েকটি পৃথক খাচায় বরফ দিয়ে ভিন্ন ভিন্ন ওজনের ইলিশ সাজিয়ে রেখেছেন। ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ বিক্রি করছেন ১৫শ টাকা কেজি দরে। ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ১২শ টাকা করে। ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন ১১শ টাকা করে। আর ৫০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করছেন এক হাজার টাকা করে। শহীদুল্লাহ জানালেন, এখন দাম কিছুটা কমেছে। কয়েকদিন আগেও এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে দুই হাজার টাকায়। দৈনিক ৫ মণ ইলিশ বিক্রি হয় বলে তিনি জানালেন। পদ্মার এসব ইলিশ ঢাকার সদরঘাট থেকে নিয়ে আসেন। বড় বাজারে শহীদুল্লাহ একাই ইলিশ নিয়ে বসেছেন।
শহরের বত্রিশ এলাকার এক ক্রেতা আব্দুল হাই জানালেন, দাম আসলে কমেনি। আগের দামেই বিক্রি হচ্ছে। তিনি শহীদুল্লাহকে বললেন, ‘ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছে। ভেবেছিলাম দাম অনেক কমবে। কোথায়, কমলো না তো।’ শহীদুল্লাহর উত্তর, ‘রপ্তানি বন্ধ হলে কি হবে। এখন আমদানি কম। কম দামে কি করে দেব।’ হতাশ হয়ে ফিরে গেছেন আব্দুল হাইসহ আরও দুজন। ইলিশ কেনা হলো না। আবার কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন। তবে ছোট আকারের ইলিশ বেশি বিক্রি হচ্ছে।
এদিকে একই বাজারে এক কেজি ওজনের রুই-কাতলা বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। আর এক কেজি ওজনের মৃগেল বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি। সেই তুলনায় ইলিশের দাম অবিশ্বাস্য রকমের বেশি বলেই মনে করছেন ক্রেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *