• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

স্বৈরাচার শেখ হাসিনা সরকার তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে …… আব্দুল কাদির ভূইয়া জুয়েল

# আলমগীর পাঠান :-
বেলাব উপজেলার পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে “দেশ গঠনে তারেক রহমানের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলার পোড়াদিয়া বাজারে পাটুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক মো. আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে এক বধ্যভূমি বানিয়ে ফেলেছিল। দীর্ঘ ১৬ বছর পরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারে পতন হয়েছে। এখন মানুষ বুকভরে শ্বাস নিতে পারছে। নিজেদের অধিকার গণতন্ত্রের কথা বলতে পারছে। আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে তার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সরকার তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অত্যাচারী জুলুমবাজ সরকার প্রধান হাসিনা ভারত পালিয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে, আমাদের নেতা তারেক রহমান দেশ প্রেমিক একজন মানুষ, তিনি এই দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছেন। তিনি দেশে সুস্থ ধারার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড করেছেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীরা তাকে অন্তরে স্থান দিয়েছেন।
পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মুঞ্জুর খোরশেদ, নরসিংদী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মন প্রিন্স, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির, মনোহরদী উপজেলা বিএনপি যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান, আমলাব ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. জয়নাল আবেদিন, এস.এম শৈবাল হোসেন, মো. শরিফ মিয়া, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি মো. মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, বারৈচা বাজার বণিক সমিতির সহ-সভাপতি মো. সালাউদ্দিন মিয়া, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহবায়ক মো. সোহরাব হোসেন টিটু, সদস্য সচিব মো. মোস্তফা মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. মোবারক হোসেন, নরসিংদী জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. রোকন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো. রুবেল মিয়া, বেলাব থানা ছাত্রদল নেতা রাকিবুল হাসান পাপনসহ বেলাব উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *