• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

নবীনগরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে নবীনগর উপজেলার হরিসভা মন্দির প্রাঙ্গনে আয়োজিত সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আদেশ চন্দ্র দেব।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর থানার ওসি আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মানিক বিশ্বাস, বিপুল সাহা, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *